ঢাকাSaturday , 28 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ফিংড়ীতে নিম্ন আয়ের মানুষের মাঝে খাবার বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 28 March 2020, 21:29

ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়ন পরিষদের উদ্যোগে করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় নিম্ন আয়ের মানুষের মাঝে চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ফিংড়ী ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ২০১৯-২০২০ অর্থ বছরে জি-আর ক্যাশ খাত হতে এ চাউল ও শুকনা খাবার বিতরণ করা হয়। ফিংড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফিংড়ী ইউপি চেয়ারম্যান সামছুর রহমান ১৩ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ১০ কেজি চাউল, আলু, ছোলার ডাল, লবণ ও সাবান বিতরণ করেন। এ সময় সাবেক ছাত্রলীগ নেতা আলামিন রোকনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *