ফিংড়ী ইউনিয়নবাসী করোনা প্রতিরোধে অনেকটা সজাগ ও সুশৃঙ্খল
ফিংড়ী প্রতিনিধি : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নবাসী করোনা প্রতিরোধে অনেকটা সজাগ ও সুশৃঙ্খল ভূমিকা পালন করছে। শুক্রবার (২৭ মার্চ) ইউনিয়নের ব্যাংদহা, ফিংড়ী, এল্লারচর, গোবরদাড়ীসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, জনসাধারণের উপস্থিতি খুবই কম। কয়েক জন পথচারীর কাছে জানতে চাইলে তারা বলেন, ‘বিশেষ বিশেষ কাজে তারা বাইরে এসেছে। বাজার গুলোতে ফার্মেসি, চাল, মুদিখানা ও কাঁচামালের দোকান ছাড়া সব দোকানই বন্ধ। একাধিক সূত্রে জানা যায়, সশস্ত্র বাহিনী নামার পর থেকে বাজার গুলো সাতক্ষীরা জেলা প্রশাসকের সমস্ত নিয়ম-কানুন মেনে চলছে। এ বিষয়ে ফিংড়ী ইউপি চেয়ারম্যান মো. সামছুর রহমান দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা কে জানান, গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের নিয়ে ইউনিয়নের বেশ কয়েকটি বাজারে জীবাণুনাশক ঔষধ স্প্রে করে বাজারের পরিবেশ নিয়ন্ত্রণে এসেছে। যে সমস্ত ব্যক্তি হোম কোয়ারেন্টিনে আছে তারা যাতে বাইরে না আসতে পারে সেজন্য স্ব-স্ব ওয়ার্ডের ইউপি সদস্য গ্রাম পুলিশদের বাড়ি বাড়ি পাঠিয়ে তাদের খোঁজ খবর রাখা হচ্ছে।

Leave a Reply