করোনা ভাইরাস প্রতিরোধে নারীদের সচেতন করার লক্ষে মাস্ক, সাবান, হ্যান্ডস হ্যান্ড গ্লাভস বিতরণ
নিজস্ব প্রতিনিধি : “সকলে সচেতন হোন,সামাজিক দুরুত্ব বজায় রাখুন, জরুরী কাজ ছাড়া অযাথা বাহিরে ঘোরাঘুরি নয়।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা সদর ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি’র নির্দেশনায় এবং সাতক্ষীরা জেলা সমিতি ঢাকা’র নব নির্বাচিত সভাপতি বিশিষ্ট সমাজ সেবক এম খলিলুল্লাহ ঝড়–’রু পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাস্ক, সাবান, হ্যান্ডস হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সাতক্ষীরা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জ্যোৎস্না আরা’র তত্বাবধানে করোনা ভাইরাস প্রতিরোধে মহিলাদের সচেতন করার লক্ষ্যে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাস্ক, সাবান, হ্যান্ডস হ্যান্ড গ্লাভস বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাশ, রোখসানা পারভীন, সাংগঠনিক সম্পাদক রওশন আরা রুবি, মাহফুজা রুবি, দপ্তর সম্পাদক তহমিনা ইসলাম, শ্রম বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন, নির্বাহী সদস্য তৈয়েরা, গৌর প্রমুখ।

Leave a Reply