ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা পৌরসভায় হ্যান্ডওয়াশ কর্মসূচি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 March 2020, 21:52

নিজস্ব প্রতিনিধি : ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরা ও সাতক্ষীরা পৌরসভার যৌথ উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে হ্যান্ডওয়াশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা পৌরসভার চত্ত¡রে অনুষ্ঠিত হ্যান্ডওয়াশ কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার মেয়র মো: তাজকিন আহমেদ চিশতি। ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম সাতক্ষীরা শহরের আর্থ-সামাজিক ও অবকাঠামো উন্নয়নমূলক কর্মকান্ডে সাতক্ষীরা পৌরসভাকে সকল প্রকার সহযোগিতা করে আসছে। তার ধারাবাহিকতায় ব্র্যাক ইতিমধ্যে শহরের অনুন্নত এলাকায় দরিদ্র ও হতদরিদ্র পরিবারের মাঝে পরিস্কার পরিচছন্নতা বিষয়ক ক্যাম্পেইন পরিচলনাসহ করোনা ভাইরাস প্রতিরোধে ২৫০০ পরিবারকে হ্যান্ডওয়াশ সাবান এবং সচেতনতামূলক ইস্টিকার সরবরাহ করে।
এ হ্যান্ডওয়াশ কর্মসূচি পরিচালনার সময় উপস্থিত ছিলেন কাউন্সিলর বৃন্দ, সচিব মো: সাইফুল ইসলাম বিশ্বাস,বস্তি উন্নয়ন কর্মকর্তা মো: জিয়াউর রহমান, ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর এ.এস.কে আশরাফুল মাশরূদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *