ঢাকাTuesday , 24 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কাশিমাড়ীতে এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে করোনা ভাইরাসের সচেতনতামূলক ক্যাম্পেইন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 March 2020, 21:32

কাশিমাড়ী (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীতে এভারগ্রীণ যুব সংঘের উদ্যোগে করোনা ভাইরাসের সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়ন ব্যাপী ‘করোনা ভাইরাসে আতঙ্কিত নয়, সচেতনতায় করি জয়’ স্লোগানে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও স্থানীয় মসজিদ, পুকুর, টিউবওয়েলে সাবান ঝুলিয়ে সাধারণ মানুষকে বারবার হাত ধোয়ার পরামর্শ দেয়া হয়। এভারগ্রীণ যুব সংঘের সভাপতি জিএম হুমায়ূন কবীর হিমু’র সভাপতিত্বে এক দল স্বেচ্ছাসেবক এই ক্যাম্পেইনে অংশ গ্রহণ করে। এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেনটাইনে থাকা ব্যক্তিদের বাসায় পর্যবেক্ষণ করে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। এতে এভারগ্রীণ যুব সংঘের সাধারণ সম্পাদক আবু তাহের, যুগ্ম-সম্পাদক আল-আমীন, অর্থ সম্পাদক আলমগীর হোসেন, শিক্ষা সাহিত্য সংস্কৃতি সম্পাদক সাইদুর রহমান, প্রচার সম্পাদক রবিউল ইসলাম, সদস্য মনিরুজ্জামান, আরিফ বিল্লাহ, আলাউদ্দিন, সজীব, মুনা, শাহিনুজ্জামান, আসাদুল, মাসুম, হাদিউজ্জামান, রবিউল, সিরাজুল, সিহাব, বাবু প্রমুখ অংশ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *