আশাশুনিতে দুই ব্যবসায়ীর জরিমানা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে দোকানে মূল্য তালিকা না থাকায় ২ মুদি ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার কাদাকাটি বাজারে এ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজা ও সহকারী কমিশনার (ভূমি) শাহিন সুলতানা। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে কাদাকাটি বাজারের মুদি ব্যবসায়ী আবুল হাসান মালীকে ১ হাজার টাকা ও জাকির হোসেন সানাকে ১ হাজার টাকা জরিমানা করেন। সরকারি নির্দেশনা না মেনে পণ্যের দাম বাড়ালে ও দোকানে মূল্য তালিকা না থাকলে পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ার করেন বিজ্ঞ আদালত। এরপর করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিতে বাজারে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন। এর আগে তিনি কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী ও পূর্ব কাদাকাটি বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদেরকে হোমকরেন্টাইনে থাকার নির্দেশ প্রদান করেন। এ সময় কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর সরকার দীপ, সহকারী উপজেলা শিক্ষা অফিসার ঈদ্রিস আলী, দুর্গাপুর ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা শ্যামল অধিকারী, অফিস সহকারী আব্দুর রশিদসহ সঙ্গীয় ফোর্স, ইউপি সদস্যবৃন্দ ও গ্রাম পুলিশবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply