ঢাকাMonday , 23 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় করোনা থেকে রক্ষায় বিশেষ দোয়া

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 March 2020, 22:03

দেবহাটা প্রতিনিধি : দেবহাটা উপজেলা চেয়ারম্যান আব্দুল গনির উদ্যোগে করোনা থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় উপজেলা চেয়ারম্যানের চাঁদপুরস্থ নিজস্ব বাসভবন সংলগ্ন মসজিদে উপজেলার সকল মসজিদের ইমামদের অংশগ্রহণে মহান আল্লাহর নিকট এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্তমানে করোনা সমস্যায় সারা বিশ্ব স্থবির হয়ে পড়েছে। আমাদের দেশের মানুষেরাও করোনায় আক্রান্ত হয়েছে। এজন্য ভাইরাস থেকে মুক্তির আশায় মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে দোয়া করা হয়। এ সময় উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ মাও. আব্দুস সাত্তার, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মুফতি আব্দুর রহমানসহ উপজেলার সকল মসজিদের ইমামগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *