কালিগঞ্জের উজিরপুর বাজারে মোবাইল কোর্টে জরিমানা
চাম্পাফুল (কালিগঞ্জ) প্রতিনিধি : কালিগঞ্জের চাম্পাফুল ইউপি’র উজিরপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। সোমবার (২৩ মার্চ) বেলা ২ টার দিকে উপজেলা কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সিফাত উদ্দিন এ অভিযান পরিচালনা করেন। এ সময় চাউল ব্যবসায়ী মোহাম্মদ শরিফুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল বাজার মনিটরিং কমিটি জোরদার করায় জনমনে স্বস্তি ফিরে এসেছে।

Leave a Reply