ঢাকাMonday , 23 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান নওয়াপড়া ইউপি চেয়ারম্যানের

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 March 2020, 21:56

নওয়াপাড়া (দেবহাটা) প্রতিনিধি : করোনা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্য আহ্বান করেছেন দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। সোমবার (২৩ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়ন পরিষদের আগত সেবা গ্রহণকারীদের জন্য সাবান ও পানি দিয়ে হাত মুখ পরিষ্কার করে পরিষদে প্রবেশ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় তিনি বলেন, করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মহান আল্লাহ চাইলে আমাদেরকে এই মহামারি করোনা থেকে রক্ষা করবেন। তিনি আরও বলেন, আমাদের অতি আস্থাভাজন ব্যক্তি সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি সব সময় আমাদের এলাকার খোঁজ খবর নিচ্ছেন। বিদেশ থেকে কোন ব্যক্তি বাড়িতে আসলে সাথে সাথে ইউপি চেয়ারম্যান ০১৭১২ ৮৫৮৬১২, ইউপি সচিব ০১৯২৯৪০০৬৯৮ ফোন নম্বরে জানিয়ে দেওয়ার জন্য সকলকে অনুরোধ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *