ঢাকাSunday , 22 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় করোনা সচেতনতায় সরকারি-বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 March 2020, 21:38

মীর খায়রুল আলম, নিজস্ব প্রতিনিধি : চলমান বিশ্বের মহামারি ভাইরাস করোনা প্রতিরোধে দেবহাটায় মাঠে নেমেছে একাধিক টিম। গ্রাম থেকে গ্রামে বিভিন্ন বাড়িতে গিয়ে বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে এবং ব্যাপক হারে সচেতনতা বৃদ্ধি করতে কাজ করে যাচ্ছেন তারা। এতে উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, সাংবাদিক, রোভার স্কাউট, জনপ্রতিনিধি, বেসরকারি সংস্থা এমজেএফ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আলাদা আলাদা টিম গঠন করে মাঠে নেমেছে।

বিভিন্ন বাজারের জনসমাগম এড়াতে এবং বিদেশ ফেরত ও তাদের পরিবারসহ সর্বস্তরের মাঝের মাঝে গণ সচেতনতা বৃদ্ধি করতে কাজ করছে বলে জানা গেছে। এর বাহিরে বাজার নিয়ন্ত্রণ রাখতে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের নেতৃত্বে মোবাইল কোর্ট চলমান রয়েছে। এছাড়া চলমান করোনা ভাইরাস যাতে মহামারি বিস্তার করতে না পারে সে জন্য লিফলেট ও মাস্ক বিতরণ করছেন প্রশাসন।

একই সাথে ভাইরাস নিয়ে যাতে কেউ গুজব না ছড়াতে পারে সে দিকেও ওসি বিপ্লব কুমার সাহার নেতৃত্বে সচেতনতা কার্যক্রম পরিচালিত হচ্ছে। এদিকে উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় এবং বিশেষ মোড় সংলগ্ন স্থানে সাবান পানির ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছেন প্রশাসন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন জানান, ‘সাতক্ষীরা জেলা প্রশাসকের নির্দেশ মোতাবেক বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যয়ে কমিটি করে দেওয়া হয়েছে। এই কমিটি দেশের বাহিরে থেকে আসা ব্যক্তিদের হাতে সিল ও তাদের বাড়ির সামনে লাল পতাকা উত্তোলন করা হচ্ছে’।

তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই ভাইরাস প্রতিরোধ করতে হবে। সেজন্য সকলের স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ জানান। বাজারের মালামালের দাম নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। প্রত্যেকে মূল্য তালিকা টানানোর জন্য বলা হয়েছে। এদিকে, উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় হতে বিভিন্ন এলাকার দায়িত্বরতদের তালিকা ও সচেতনতামূলক লিফলেট রোভার স্কাউট এবং স্কাউট লিডারদের হাত তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিন।

এ সময় সরকারি খানবাদুর আহছানউল্ল কলেজ রোভার স্কাউট লিডার ও জেলা রোভারের যুগ্ম-সম্পাদক আবু তালেব, উপজেলা স্বাউটস্’র সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার, সরকারি খান বাহাদুর আহছানউল্ল কলেজের সাবেক সিনিয়র রোভার মেট ও দেবহাটা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মীর খায়রুল আলম, সিনিয়র রোভার আব্দুল কাদের, মোস্তফা আহম্মেদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *