ঢাকাSunday , 22 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে দ্রব্য মূল্যর বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং টিম গঠন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 March 2020, 21:54

নিজস্ব প্রতিনিধি: করোনা ভাইরাস সংক্রমণের সুযোগ কাজে লাগিয়ে অধিক মুনাফালোভী ব্যবসায়ীরা যাতে দ্রব্য মূল্যর দাম বৃদ্ধি করতে না পারে সে লক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে মনিটরিং টিম গঠন করা হয়েছে। রবিবার (২২ মার্চ) সকালে এ উপলক্ষে নির্বাহী কর্মকর্তার হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোজাম্মেল হক রাসেল’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, মনিটরিং টিম উপজেলার কৃষ্ণনগর বাজার, বিষ্ণুপুর বাজার, উজিরপুর হাট, বাঁশতলা বাজার, কুশুলিয়া হাট, জিরণগাছা হাট, নলতা হাট, কাঁকশিয়ালী বাজার, তারালী হাট, নাজিমগঞ্জ বাজার, রতনপুর হাট ও মৌতলা বাজারে তদারকি করবেন। টিমের সদস্যরা সারাদিন বাজারে বসে অভিযোগ সংগ্রহ করবে তার ভিত্তিতে মোবাইল কোর্ট করা হবে। প্রয়োজনে তাদের দিয়ে সুলভ মূল্য দ্রব্য বিক্রি হবে। কিন্তু কোন ভাবেই অযৌক্তিক মূল্য মেনে নেওয়া হবে না। এসময় উপজেলা সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধে বিদেশ থেকে আগত ব্যক্তিদের কোয়ারেন্টাইন সিল নিশ্চিত করণ ও সচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান, স্যানিটারি ইন্সপেক্টর আব্দুস সোবহান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *