আশাশুনির খাজরায় বন্ধ হয়নি সাপ্তাহিক হাট
খাজরা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনির খাজরায় জেলা প্রশাসক সাতক্ষীরা মহোদয়ের নির্দেশ অমান্য করে সাপ্তাহিক হাট ও চায়ের দোকানে টেলিভিশন দেখানো বন্ধ হয়নি। খাজরা বাজার সপ্তাহে রবিবার ও বৃহস্পতিবার হয়। জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল দেশব্যাপী করোনা ভাইরাসকে কেন্দ্র করে নির্দেশ দেন যে,সাপ্তাহিক হাট ও চায়ের দোকানে টেলিভিশন চলবে না। জেলার সর্বোচ্চ কর্মকর্তার এই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রবিবার খাজরা বাজার ও চেউটিয়া বাজার চালু রেখেছে ব্যবসায়ীরা। রবিবার (২২ মার্চ) খাজরা বাজারে সাপ্তাহিক হাটে সবজি,মাছ,পোশাক,মসলাসহ সব ধরনের দোকান খোলা ছিল এবং জনসমাগম ছিল চোখে পড়ার মত। চাউল ও স্থায়ী মুদিখানার দোকানগুলোতে মূল্য তালিকা নেই। এ বিষয়ে খাজরা ইউপি চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম বলেন, আইন অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সারা দেশ যখন মহামারি করোনা ভাইরাস নিয়ে চিন্তিত তখন খাজরা বাজারের ব্যবসায়ীরা কেন সচেতন নয়? এমন প্রশ্ন সাধারণ জনগণের।

Leave a Reply