ঢাকাSaturday , 21 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বেনাপোলে ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারসহ যুবক আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 21 March 2020, 20:44

বেনাপোল প্রতিনিধি: বেনাপোলের ধান্যখোলা সীমান্ত থেকে ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলারসহ জসিম উদ্দিন (৩০) নামে এক হুন্ডি পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল শনিবার (২১ মার্চ) সকালে তাকে আটক করা হয়। আটককৃত জসিম উদ্দিন বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর গ্রামের আবু বক্করের ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এক ব্যাক্তি হুন্ডির বড় একটি চালান ভারতে পাচারের জন্য ধান্যখোলা গ্রামে অবস্থান করছে। এধরনের সংবাদের ভিত্তিতে বিজিবি গোপনে বাহদুরপুর মাঠে অবস্থান নেয়। সোর্সের দেওয়া তথ্যমতে এক যুবককে ধান্যখোলা মাঠ থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১ লক্ষ ২০ হাজার মার্কিন ডলার উদ্ধার করা হয়। যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল সেলিম রেজা ডলার উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত ব্যাক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *