ঢাকাFriday , 20 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

করোনা ভাইরাসে তৃণমূলে করণীয় শীর্ষক শ্যামনগরে জরুরী সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 March 2020, 23:18

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে কোভিড-১৯ করোনাভাইরাস প্রতিরোধে ও গুজব ঠেকাতে তৃণমূলের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ মার্চ) বিকেল ৫ টায় শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারীর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় শ্যামনগর উপজেলার শ্রেষ্ঠ যুব স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সকল ইউনিটের সদস্যদের সমন্বয়ে করোনা ভাইরাস প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা হয়। উপজেলার সকল স্বেচ্ছাসেবকদের উদ্দেশ্যে আ.ন.ম আবুজর গিফারী বলেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। আপনারা তৃণমূলে লক্ষ রাখবেন- কখন কোন পরিবারে প্রবাসী আগমন করছে কি না। চায়ের দোকানে বেশি লোকের সমাগম হয় সেগুলো যেন সাময়িক ভাবে বন্ধ থাকে।

তাছাড়া কোন অসাধু ব্যবসায়ী যেন ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়। কোন ব্যবসায়ী যদি নির্ধারিত দ্রব্যমূল্যের বাইরে অতিরিক্ত মূল্য চায় সেক্ষেত্রে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী কর্মকর্তা কে অবহিত করবেন’। এ সময় উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহিদ সুমন, সিডিও ইয়ুথ টিমের সভাপতি স.ম ওসমান গনী সোহাগ, উপজেলা রিপোর্টার্স ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক বিজয় মন্ডল, সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল আলিম, সিডিও ইয়ুথ টিমের সহ-সভাপতি মো. আনিছুর রহমান, মো. হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. গোলাম রাব্বানী, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মো. ফয়সাল হোসেন, কৈখালী ইউনিটের সভাপতি মো. মনির হোসেন, রমজাননগর ইউনিটের সভাপতি মো. নুরন্নবী ইসলাম ইমন, উপদেষ্টা আকতার হোসেন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন, বুড়িগোয়ালিনী ইউনিটের সাধারণ সম্পাদক গোপাল গাইন, ঈশ্বরীপুর ইউনিটের সভাপতি জগবন্ধু কয়াল, সাধারণ সম্পাদক ইমাম হোসেন, কাশিমাড়ী ইউনিটের সাধারণ সম্পাদক মো. ইয়াছিন আরাফাত, কলেজ ইউনিটের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *