শ্যামনগরে করোনা সচেতনতায় লিফলেট বিতরণ
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে করোনা সচেতনতায় সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫ টায় উপজেলা প্রশাসন ও বারসিকের সহযোগিতায় লিফলেট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। সাংসদ জগলুল হায়দার শ্যামনগর সদরের বিভিন্ন দোকান গণ-পরিবহণ ও সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ কালে সবাই কে আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার আহŸান জানান। এ সময় শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজার গিফারী, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও সদর ইউপি চেয়ারম্যান অ্যাড. জহুরুল হায়দার বাবু, প্রেসকøাবের সাবেক সভাপতি জিএম আকবর কবীর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply