ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে প্রতিপক্ষের লাঠির আঘাতে আহত-২

admin ঢাকা
আপডেট: 18 March 2020, 22:02

নিজস্ব প্রতিনিধি : শ্যামনগরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাঠির আঘাতে ২ ব্যক্তি আহত হয়ে শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় শ্যামনগর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার ইছাকুড় গ্রামের শেখ মোসলেমুর রহমানের পুত্র অলিউর রহমান বাদী হয়ে একই গ্রামের নজরুল ইসলামের ছেলে সাইদুজ্জামান, মৃত আব্দুর রউফের ছেলে শফিউল্লাহ ও হাবিবুল্লাহ গংয়ের সাথে পার্শ্ববর্তী সম্পত্তি নিয়ে বিরোধ থাকায় তার জের ধরে বিবাদীগণ তাদের সহযোগীদের নিয়ে গত ১৫ মার্চ সকালে অলিউরের বাড়িতে অবৈধ প্রবেশ করে ঘেরা বেড়া ভাঙচুর করতে থাকে। এ সময় ওলিউর বাধা দিলে ভাঙচুরকারীরা অলিউরের উপর হামলা করে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। তার চিৎকারে তার ভাতিজা শফিকুল ইসলাম ঠেকাতে গেলে তাকেও মারপিট করে গুরুতর আহত করে। তার চিৎকারে এজাহারে সাক্ষীরা এসে পড়লে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিয়ে হামলাকারীরা চলে যায়। এ সময় সাক্ষীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় অলিউর বাদী হয়ে ১৬মার্চ শ্যামনগর থানায় এজাহার দাখিল করেছে। তদন্ত পূর্বক মামলার প্রস্তুতি চলছে। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অভিযোগের সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *