ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাটকেলঘাটায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উদ্যোগে মুজিব বর্ষ পালিত

admin ঢাকা
আপডেট: 18 March 2020, 22:01

পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পাটকেলঘাটা শাখার উদ্যোগে র‌্যালি ও কেক কাটা হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় ব্যাংক চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, পাটকেলঘাটা বাজার সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন ভুইয়া, বাজারের বিশিষ্ট ব্যবসায়ী গোবিন্দ সাধু, সালাউদ্দীন বাদশাহ, তরিকুল ইসলাম, ব্যাংকের ব্যবস্থাপক মো: জাফর ইকবাল, সেকেন্ড অফিসার শাকিল আহম্মেদ, অফিসার এনামুল কবির, জসিম উদ্দীন, একরামুল হক, সাঈদুর রহমান, সাংবাদিক হাসানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দিনভর বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, তোরণ নির্মাণ, আলোকসজ্জা ও সকাল ১০টায় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে কেক কাটার মধ্যদিয়ে জন্মদিন পালন করা হয়। এছাড়াও পাটকেলঘাটা হারুণ অর রশিদ ডিগ্রি কলেজ, পাটকেলঘাটা আমিরুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়, পাটকেলঘাটা মাধ্যমিক বিদ্যালয়, খলিষখালী মাধ্যমিক বিদ্যালয়, লোকনাথ নার্সিং হোম, পপুলার ক্লিনিক, পাটকেলঘাটা পবিস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপণ ও কেক কাটার মধ্যদিয়ে দিনটি পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *