ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক-১

admin ঢাকা
আপডেট: 18 March 2020, 22:18

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে এক গৃহবধূকে (২৪) জোরপূর্বক ধর্ষণের চেষ্টাকালে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। উপজেলার মৌতলা ইউনিয়নের মধ্য মৌতলা (শেখ পাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম শেখ রানা (২৮)। তিনি ওই গ্রামের শেখ হাবিবুর রহমানের ছেলে। থানা ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যার দিকে শেখ রানা একই গ্রামের এক কাঁচামাল ব্যবসায়ীর বাড়িতে প্রবেশ করে। বাড়িতে কেউ না থাকার সুযোগে এক সন্তানের জনক শেখ রানা ওই ব্যবসায়ীর স্ত্রী এক সন্তানের জননীকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকারে স্থানীয় জনতা ঘটনাস্থলে এসে রানাকে আটক করে গণপিটুনি দিয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে উপ-পরিদর্শক জিয়ারাত আলী ঘটনাস্থলে পৌঁছে রানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে বুধবার (১৮ মার্চ) সকালে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এসএম আজিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *