ঢাকাWednesday , 18 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে করোনা ভাইরাস মোকাবেলা সক্রান্ত মতবিনিময় সভা

admin ঢাকা
আপডেট: 18 March 2020, 22:19

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে করোনা ভাইরাস মোকাবেলা সক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। জনপ্রতিনিধি, শিক্ষক, ইমাম, পুরোহিত, সাংবাদিকসহ প্রতিনিধিত্বকারী সমাজের বিভিন্ন স্তরের লোকজনের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। করোনা ভাইরাস সম্পর্কিত বিভিন্ন সচেতনতামূলক আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার। এ সময় থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম, পরিবার কল্যাণ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক নিরঞ্জণ মÐল, আব্দুর রহিম, ইউপি সদস্য শাহিনুর ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় গ্রামে বিদেশ থেকে কোন ব্যক্তি দেশে এলে তাকে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করতে, হোম কোরান্টেইনের বিধি নিষেধ মেনে চলে জনসমাগম এড়িয়ে চলতে, সাবান দিয়ে হাত ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে এবং গুজবে আতঙ্কিত না হয়ে যেকোনো পরামর্শের জন্য হাসপাতালে যোগাযোগ করতে বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *