ঢাকাTuesday , 17 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নানা আয়োজনে মুজিবজন্মশতবর্ষ পালন

admin ঢাকা
আপডেট: 17 March 2020, 12:11

মীর খায়রুল আলম,নিজস্ব প্রতিনিধি:  হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী, স্বাধীনতার স্থাপতি, জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালিত হয়েছে দেবহাটায়। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় নানা কর্মসূচি বাস্তবায়ন হয়।

অনুষ্ঠানে শুরুতে শান্তির প্রতীক কবুতর ও বেলুনফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক। পরে কেক কাটা, আলোচনা সভা, বঙ্গবন্ধু শিশু কর্নার উদ্বোধন, সমাজসেবা দপ্তরের চিকিৎসা সহায়তা, ভিক্ষুক পুন:বাসন সহায়তা, দূর্যোগে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ, প্রতিবন্ধীদের মাঝে উপকরণ বিতরন সহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য ডা. আ.ফ.ম রুহুল হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ।

অন্যান্যদের মধ্যে সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, সিনিয়র মৎস্য অফিসার বদরুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শরীফ মো. তিতুমীর, প্রকল্প বাস্তবায়ন অফিসার শফিউল বশার, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, রিসোর্স সেন্টারের ইন্সেস্ট্রাক্টার জিএম লোকমান কবির, বীরমুক্তিযোদ্ধা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *