শ্যামনগর সরকারি মহসিন কলেজের নতুন ভবনের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার শ্যামনগর উপজেলা সদরের সরকারি মহসিন কলেজের ৩ টি নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকাল ১০ টায় ২৩ কোটি টাকা ব্যায়ে তিনটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। এ সময় শ্যামনগর সরকারি মহসিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ তন্ময় সাহা, শিক্ষা প্রকৌশলী আসাদুজ্জামান, কলেজ ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply