ঢাকাSunday , 15 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

admin ঢাকা
আপডেট: 15 March 2020, 22:14

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ দুগ্ধ-উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র মিল্ক ভিটা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য। রোববার (১৫ মার্চ) বেলা ১২টায় তিনি সড়ক পথে সাতক্ষীরা সার্কিট হাউজে এসে পৌঁছান। এ সময় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার সহধর্মিণী তন্দ্রা ভট্টাচার্য্যকে ফুলেল শুভেচ্ছা, সৌজন্য সাক্ষাৎ করেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎ মিশ, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক মো. শাহাজান আলী, কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. সাঈদ মেহেদী, শ্যামনগর উপজেলা চেয়ারম্যান আতাউল দোলন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ, সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মনিরুল হোসেন মাসুম, জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু, সাধারণ সম্পাদক মন্জুরুল হক, শাহ্ আনারুল ইসলামসহ দলীয় নেতৃবৃন্দ। সার্কিট হাউজ থেকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বিনেরপোতা বিসিক শিল্পনগরীতে বাংলাদেশ দুগ্ধ-উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লি. দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র মিল্ক ভিটা পরিদর্শন করেন এবং মিল্ক ভিটা’র কর্মকর্তাদের সাথে কথা বলেন। এ সময় দলীয় নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *