ভুয়া কাগজপত্রে জমি দখলের পাঁয়তারার অভিযোগে সংবাদ সম্মেলন
ডেস্ক রিপোর্ট : ভুয়া কাগজপত্র নিয়ে রেকর্ডীয় সম্পত্তি দখল নেওয়ার পাঁয়তারার প্রতিবাদে সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন গৃহবধূ বিজলী খাতুন। তিনি পুরাতন সাতক্ষীরার নাথপাড়া গ্রামের জি এম মাহবুবুর রহমানের স্ত্রী। রোববার (১৫ মার্চ) দুপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিজলী খাতুন বলেন, আমার স্বামী জি.এম মাহবুবুর রহমান সাতক্ষীরা ৯৯ নং মৌজায় এস এ ২০৭৩ ও ২০৭৪ দাগের হাল ৬৩৭১ দাগে বাস্ত ২০ শতক জমির মধ্যে ১৯ শতক ও এস এ ২০৭৪ দাগের হাল ৬২৭৭ দাগে বিলান ২০ শতক জমির মধ্যে ০.২/৫ শতক। এসএ ও হাল ২ বন্দে ২০ শতক জমির মধ্যে ০৩.৭/১০০ শতক জমি ২০১৭ সালে মৃত আব্দুস সাত্তার সরদারের ছেলে সিরাজুল ইসলাম (মুকুল) এর কাছ থেকে ক্রয় করি। এরপর থেকে উক্ত জমিতে আমরা ২০১৭ সাল থেকে অদ্যাবধি শান্তিপূর্ণভাবে ভোগদখল ও বসবাস করে আসছি। এ দিকে অত্র এলাকার কুচক্রী পর-সম্পদ লোভী, জালিয়াতি চক্রের হোতা পুরাতন সাতক্ষীরা নাথপাড়ার মৃত সিরাজুল ইসলাম (মুকুল) এর পুত্র রুহুল কুদ্দুস শিপন, মৃত আব্দুর ছাত্তারের পুত্র মনিরুল ইসলাম খোকন, জাহিদুল ইসলাম বকুল, আব্দুল গফফার মধু, স্ত্রী ফিরোজা খাতুন ও তার পুত্র আব্দুল মমিন, রুহুল আমিনের পুত্র আলমগীর কবির বাপ্পি, পুরাতন সাতক্ষীরার আহলে হাদিস মসজিদের পাশে মোস্তফা ওরফে কলা মস্ত সহ ৫/৬ জন ব্যক্তি আমাদের ওই জমি দখল করার জন্য তারা একটি ভুয়া কাগজপত্র তৈরি করে সম্পত্তির দখল পাওয়ার জন্য পাঁয়তারা চালাচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলার আমাদের ডাকেন এবং তাদের কাগজপত্র যাচাই পূর্বক জানতে পারেন ওই চক্রের কাগজপত্র ভুয়া। তিনি আরও বলেন, চক্রটি কোন ভাবেই আমাদের বেকায়দায় ফেলতে না পেরে রবিবার ১৫ মার্চ সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতনদী পত্রিকায় “সাতক্ষীরায় জোর পূর্বক বাড়ি দখলের অভিযোগ” শীর্ষক শিরোনামে এক সংবাদ প্রকাশ করিয়েছে। সাংবাদিকদের ভুল বুঝিয়ে আমাদের নাম ব্যবহার করে মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট সংবাদে আসবাবপত্র ভাঙচুর ও সন্ত্রাসী বাহিনীসহ বিভিন্ন ধরনের মনগড়া তথ্য উপস্থাপন করা হয়েছে। এছাড়া পুরাতন সাতক্ষীরার বনি, তন্ময়, টিটু, গিয়াস, নিজাম, ডিউক, জাহাঙ্গিরের নাম শুধুমাত্র হয়রানি করার জন্য সংবাদে ব্যবহার করা হয়েছে। সংবাদে উল্লেখিত এমন ধরনের কোন ঘটনা ঘটেনি। আমি প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখিত জালিয়াত ব্যক্তিরা ইতোপূর্বে বিভিন্ন সময় থানা, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরে আমাদের নামে হয়রানিমূলক অভিযোগ দায়ের করেন। কিন্তু সেখানেও কাগজপত্র দেখাতে পারেনি। আমরা ওই জালিয়াতি চক্র ও সন্ত্রাসী বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করছি।

Leave a Reply