ঢাকাFriday , 13 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পাইকগাছায় বৃক্ষ কর্তনের ঘটনায় থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 March 2020, 21:19

পাইকগাছা প্রতিনিধি : পাইকগাছায় গদাইপুর ইউপির মলঙ্গী বাজারের কাছে দখলীয় সম্পত্তি থেকে ৩ লাখ টাকার মূল্যের গাছ কাটার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার আরাজী ভাবানীপুরের হোসেন আলী সরদারের স্ত্রী আছিয়া বেগম এ অভিযোগ করেছেন। থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ‘ক্রয় সূত্রে গদাইপুর মঠবাড়ী এসএ ১০১ খতিয়ানের ৩৪ দাগে পাইকগাছা খুলনা সড়কের ধারে ৪ শতক সম্পত্তিতে ভোগদখলে থাকা অবস্থায় মেহগনি গাছ সহ বহুবান বৃক্ষ রোপণ হয়।

প্রতিপক্ষ পুরাইকাটির নুরআলী মোড়ল, সাত্তার সরদার, গোপালপুরের সোনাই মোড়ল সহ অনেকে গত ৮ মার্চ জমিতে অনধিকার প্রবেশ করে রোপণকৃত মেহগনি সহ ৩ লাখ টাকা মূল্যের গাছ কেটে ক্ষয়-ক্ষতি করে’। এ বিষয়ে পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক শেখ জানান, ‘এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পর কাগজ-পত্র নিয়ে দু’পক্ষকে ডাকা হয়েছে’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *