করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা
নিজস্ব প্রতিনিধি : ‘আতঙ্কিত নয়, সচেতন হই’ ¯েøাগানে সাতক্ষীরায় নোভেল করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০ টায় শহীদ আব্দুর রাজ্জাক পার্কে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সাতক্ষীরা উন্নয়ন পরিষদ’ এ মতবিনিময় সভার আয়োজন করে।
সংগঠনের সভাপতি নূর মনোয়ার’র সভাপতিত্বে সংগঠনের মো. সাহেদ উল্লাহ সাহেদ লিটন, মো. ফারুক হোসেন, মো. আব্দুল মজিদ, সিরাজুম মনি, রিয়াদ মাহমুদ, শামীম আহম্মেদ, তানিয়া সুলতানা, ফারজানা আক্তার বৃষ্টি, ফাহমা পারভিন, ইয়াসমিন নাহর, রিপা আক্তার, দিবা ইসলাম, রাজ আহম্মেদ, মো. হাসানুর রহমান, মো. সজীব রহমান, তানজিন হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় বক্তারা বলেন, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হবে, সকলকে সতর্ক থাকতে হবে। নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিয়মিত মাস্ক ব্যবহার ও পর্যাপ্ত পানি পান করতে হবে। পাশাপাশি হাত ধোয়ার সময় হ্যান্ডওয়াশ ব্যবহার করতে হবে।
অসাধু ব্যবসায়ীরা যাতে করোনা ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে অতিরিক্ত দামে মাস্ক ও হ্যান্ডওয়াশ বিক্রি করতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। ব্যবসায়ীদের এমন কর্মকান্ড চোখে পড়লে সঙ্গে সঙ্গে প্রশাসনের সহযোগিতা নেওয়ার আহŸান জানান। এছাড়া সম্প্রতি মশার উপদ্রব বেশি হওয়ার কারণে ডেঙ্গু প্রতিরোধে বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহŸান জানান বক্তারা।
মতবিনিময় সভায় বিভিন্ন কর্মমুখী সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষে শহরের গুরুত্বপূর্ণ স্থানসহ জেলার নি¤œ এলাকায় সচেতনতামূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় ‘সাতক্ষীরা উন্নয়ন পরিষদ’র সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply