যশোরে হামলার শিকার হলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুর রহমান বাবু
নিজস্ব প্রতিনিধি :: সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু ও তার পরিবার যশোর সদর উপজেলার পুলেরহাট বাজারে ট্রাক শ্রমিকদের হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার রাতে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা করা হয়েছে। এ মামলায় যশোর সদর উপজেলার তফসিডাঙ্গা গ্রামের গোলাম খোড়ার ছেলে বাবুল হোসেন ও তার ছেলে সাম্বুসহ অজ্ঞাতনামা ৮/১০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘তার নিজস্ব প্রাইভেটে পরিবার নিয়ে যশোরে যাওয়ার পথে ঝিকরগাছা এলাকায় একটি মালবাহী ট্রাক তাদের বাম সাইড দিয়ে বারবার ওভারটেক করার চেষ্টা করছিল। এজন্য দুর্ঘটনা এড়াতে ড্রাইভারকে গাড়ি সাইড করে ট্রাকচালককে সতর্ক করা হয়। এ সময় ট্রাক ড্রাইভার ভুল স্বীকার করে চলে যান।
পরবর্তীতে রাত ৮ টার দিকে যশোরের পুলেরহাট এলাকায় পৌঁছালে ১০/১২ জান ট্রাক শ্রমিক তার প্রাইভেটকার থামিয়ে ভ্রাইভারকে নামিয়ে তারা হঠাৎ মারপিট শুরু করে ও অকথ্য ভাষা গালিগালাজ করতে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে ট্রাক শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। এ ঘটনায় আটক দুই ব্যক্তিসহ ৮/১০জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের হয়েছে’।

Leave a Reply