ঢাকাThursday , 12 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 March 2020, 22:54

কলারোয়া অফিস : কলারোয়ার পানিকাউরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টায় শুরু হয়ে তা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। লাল্টু (ফরিদ) প্যানেলের আবুল কালাম আজাদ ১শ’ ৬৩ ভোট পেয়ে ১ম, জাহাঙ্গীর আলম ১শ’ ৫৮ভোট পেয়ে ২য়, জাহাঙ্গীর হোসেন ১শ’ ৫৭ ভোট পেয়ে ৩য় ও সংরক্ষিত মহিলা প্রতিনিধি রুমি খাতুন ১শ’ ৫১ ভোট পেয়ে জয়লাভ করছে। অপর দিকে আসলাম প্যানেলের ৪ জন পুরুষ ও ১ জন সংরক্ষিত মহিলা প্রার্থীর মধ্যে একমাত্র নূর ইসলাম খান ১শ’ ৫৬ ভোট পেয়ে ৪থ হয়েছে।

৫ সদস্যের কমিটির মধ্যে ৪ জন সদস্য নির্বাচিত হয়েছে লাল্টু (ফরিদ) প্যানেল থেকে। এদিকে দুই প্যানেলের দুই জন দাতা সদস্যের মধ্যে লটারি করে আসলাম প্যানেলের আসলামুল আলম আসলাম দাতা সদস্য নির্বাচিত হয়েছে। চুড়ান্ত নির্বাচিত হয়েছে লাল্টু (ফরিদ) প্যানেল। ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৩শ’ ৮৮ জন হলেও ভোটার আছে মোট ৩শ’ ৩৬ জন। এর মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেছেন ৩শ’ ৯ জন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে থাকা কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদের সার্বক্ষণিক তদারকিতে নির্বাচন সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়েছে। কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে ছিল কলারোয়া থানা পুলিশের কয়েক জন অফিসার সহ একদল চৌকস পুলিশের একটি দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *