ঢাকাThursday , 12 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়ায় টি-২০ ক্রিকেটে টুর্নামেন্ট যশোর ক্রিকেট একাডেমি ও নলতা শরীফ ক্রিকেট একাডেমির জয়লাভ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 12 March 2020, 22:28

কলারোয়া ব্যুরো : কলারোয়ায় ক্লেমন কাপ টি-২০ ক্রিকেটে টুর্নামেন্টের নবম ও দশম খেলায় যশোর ক্লেমন আছিয়া ক্রিকেট একাডেমি ও সাতক্ষীরা নলতা শরীফ ক্রিকেট একাডেমি জয়লাভ করেছে। বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে ও দুপুর ২টায় কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে টুর্নামেন্টের নবম ও দশম খেলা অনুষ্ঠিত হয়। ক্লেমন ক্রিকেট টুর্নামেন্ট কমিটি জানায়, সকালে নবম খেলায় কলারোয়া কেসিএ ওয়েস্ট জোনের বিরুদ্ধে ৪৫রানে জয়লাভ করে যশোর ক্লেমন একাডেমি। প্রথমে ব্যাট করে যশোর ক্লেলম আছিয়া ক্রিকেট একাডেমি নির্ধারিত ২০ ওভারে ২০০ রান করেন।

দলের পক্ষে আশিকুর ২৩ বলে ৫২ ও তামিম ৩৭ বলে ৪৬ রান করেন। কলারোয়া কেসিএ ওয়েস্ট জোনের পক্ষে মেহেদী ২ উইকেট লাভ করেন। পরে কলারোয়া কেসিএ ২০১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৯ ওভারে সব উইকেট হারিয়ে ১৫৫ রান করতে সক্ষম হন। দলের পক্ষে সজীব ৮বলে ২৩ ও সুজা ১৮ বলে ২৯ রান করেন। খেলায় যশোরের পক্ষে বিপ্লব ৩ উইকেট এবং সপ্তক ও আল-আমীন ২ উইকেট লাভ করে জয় নিশ্চিত করেন।
দুপুরে দশম খেলায় তুলশীডাঙ্গা কলারোয়া ক্রিকেট একাডেমিকে ৭ উইকেটে পরাজিত করে নলতা কিকেট একাডেমি দেবহাটা। প্রথমে ব্যাট করে তুলশীডাঙ্গা ক্রিকেটে একাডেমি নির্ধারিত ২০ ওভারে ১৩৭ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে নলতা কিকেট একাডেমি ৪ উইকেট হারিয়ে ১৩৮ রান করে জয়লাভ করেন। প্রসঙ্গত; ৩২টি দলের সমন্বয়ে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে ক্লেমন কাপ টি-২০ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *