কালিগঞ্জে নামাজরত অবস্থায় নুরুজ্জামান মুকুলের ইন্তেকাল
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’র ২নং ওয়ার্ডের সাবেক মেম্বর ও ফুটবল রেফারি শেখ নুরুজ্জামান মুকুল (৪৬) আর নেই। মঙ্গলবার (১০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলা সদরের বাজারগ্রাম রহিমপুর গ্রামে নিজ বাসভবনে আসরের নামাজ পড়ার সময় তিনি আকস্মিক হৃদ্রোগে আক্রান্ত হন।
বিষয়টি পরিবারের সদস্যরা বুঝতে পেরে দ্রæত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মোহাম্মদ শাহিনুর ইসলাম তাকে মৃত ঘোষণা করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি মাতা, স্ত্রী, এক মেয়ে, দুই শিশু পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নুরুজ্জামান মুকুলের পিতা মরহুম শেখ আব্দুর রশিদ কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি একটি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। এর আগে তিনি ফুটবল খেলা পরিচালনাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।

Leave a Reply