আশাশুনিতে ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে ভাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন আরেক ভাই। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টায় আশাশুনি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বুধহাটা গ্রামের মৃত আলি বক্স সরদারের ছেলে লিয়াকত আলি বলেন- বুধহাটা হাইস্কুল সড়কের অপরদিকে জেলা পরিষদের জায়গা ডিসিআর নিয়ে দীর্ঘ ১৫/১৬ বছর ধরে আমি শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল ও ব্যবসা করছি। কিন্তু উক্ত সরকারি সম্পত্তি জবর দখল নিতে আমারই আপন ভাই আবুল কাসেম সরদার উঠে পড়ে লেগেছে।
এর আগে আবুল কাসেমসহ তার সঙ্গীরা আমার দোকান ঘরের মালামাল লুট করে আমাকে সর্ব শান্ত করেছে। এ ব্যাপারে আমি বাদী হয়ে বিজ্ঞ আদালতে দ্রæতবিচার আইনে একটি মামলা দায়ের করেছি, যা বিচারাধীন আছে। এতে আবুল কাসেম সরদার ক্ষিপ্ত হয়ে আমার বিরুদ্ধে সাতক্ষীরা এডিএম কোর্টে পি-১৪১৯/১৮, মানী-০১/১৬, এডিসি কোর্টে মিস আফিল ০২/১৯ ও ৮৪/১৮ দেওয়ানি মামলা দায়ের করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত একই গ্রামের মোসেলউদ্দীন সরদারের ছেলে মোস্তাক সরদার, জহুরুল ইসলাম, মোজাম সরদার, তোফায়েল সরদার, আলেখ গাজীর ছেলে ইলিয়াছ হোসেন, এখলেছুর রহমান সাংবাদিকদের জানান, আমরা এলাকার সাধারণ মানুষ আবুল কাসেম ও নওয়াপাড়া গ্রামের জালাল ঢালীর ছেলে রফিকুল ঢালীর যন্ত্রণায় অতিষ্ঠ।
তাদের বিরুদ্ধে কথা বলায় তারা কৌশলে মোস্তাক সরদারের নামে ৫ টি, জহুরুল ইসলামের নামে ২ টি, মোজাম হোসেনের নামে ১টি, তোয়ায়েল হোসেনের নামে ১ টি করে মামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছে। অত্যাচারী আবুল কাসেমের মিথ্যা মামলা থেকে রেহাই পেতে সংশ্লিষ্ট প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।

Leave a Reply