ঢাকাTuesday , 10 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 March 2020, 22:22

নিজস্ব প্রতিনিধি : ‘দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রস্তুতি, টেকসই উন্নয়নে আসবে গতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আশাশুনিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা।

ফ্রেন্ডশিপ ও আইডিয়ালের সহযোগিতায় সিপিপি উপজেলা টিম লিডার আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জি এম মুজিবুর রহমান, সিপিপি সদস্য আব্দুল লতিফ প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *