মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা : মাদকাসক্তদের ডাটাবেইজ তৈরির উদ্যোগ
ডেস্ক রিপোর্ট: জেলা মাসিক আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ মার্চ) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক এস এম মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত সভায় ৭ উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার সকল ডিপার্টমেন্ট প্রতিনিধি উপস্থিত ছিলেন। এ সময় সাতক্ষীরা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মুজিববর্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন কোন ক্রমেই অবনতি না ঘটে সে ব্যাপারে জেলা প্রশাসক মহোদয় সবাইকে সতর্ক করেন। মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করা হয়। এবং মাদকাসক্তদের ডাটাবেইজ তৈরি করার কথা বলা হয়।

Leave a Reply