কালিগঞ্জে ২৫ দিন ব্যাপী পবিত্র কোরআন শিক্ষা কোর্স আগামীকাল থেকে শুরু
নিজস্ব প্রতিনিধি: এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের জন্য কালিগঞ্জে ২৫ দিন ব্যাপী পবিত্র কোরআন শিক্ষা কোর্স মঙ্গলবার থেকে শুরু। কালিগঞ্জের ঐতিহ্যবাহী দ্বিনী প্রতিষ্ঠান জামি’আ এমদাদিয়া তা’লীমুল কোরআন মাদ্রাসার পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাদ্রাসার মুহতামিম পীরে কামেল মাওলানা মুহাম্মদ অজীহুর রহমান জানান,এসএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রদের জন্য ২৫ দিন ব্যাপী এই কোর্স শুরু হবে। এই কোর্সে থাকবে পবিত্র কোরআন শিক্ষা (নূরানী পদ্ধতিতে), ইবাদত, খেদমত, আত্মশুদ্ধি ও দাওয়াতের প্রশিক্ষণ, জরুরী মাসয়ালা মাসায়িল শিক্ষা ও নৈতিক উন্নতি সাধন। তিনি আরও বলেন, আবাসিকদের জন্য জরুরী ছামানাপত্র সঙ্গে আনতে হবে। এছাড়াও বয়স্কদের জন্য আবাসিক/ অনাবাসিক ভাবে পবিত্র কোরআন শিক্ষার সু-ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ।

Leave a Reply