ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার সাবেক পরিচালক শ্যামনগরের শেখ আবু বকর সিদ্দিক মৃত্যু

admin ঢাকা
আপডেট: 7 March 2020, 21:36

রমজাননগর (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগরের রমজাননগর ইউনিয়নের ভেটখালী গ্রামের সম্ভ্রান্ত শেখ পরিবারের কৃতি সন্তান কানাডা প্রবাসী শেখ আবু বকর সিদ্দিক গত শুক্রবার সন্ধ্যায় (কানাডার সময় সন্ধ্যা ৫.৪৫ মিনিটে নিজ বাড়ি ভ্যানকুভারে) ইন্তেকাল করেছেন (ইন্না………রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি সাবেক জাতীয় সংসদ সদস্য ও সাবেক জেলা চেয়ারম্যান মরহুম শেখ আবুল হোসেনের সেজো ভাই। মরহুম আবু বকর সিদ্দিক বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সংস্থার সাবেক পরিচালক ছিলেন। তার হাত দিয়ে বাংলাদেশের অনেক গুরুত্বপূর্ণ জায়গায় চক্ষু হাসপাতাল গড়ে উঠেছে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে তিনি যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের চক্ষু চিকিৎসা ব্যবস্থাকে আধুনিক করতে অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। কর্মজীবন শেষে তিনি স্ব-পরিবারে কানাডাতে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও চার কন্যা সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি ভেটখালী গ্রামের মৃত শেখ বরকত উল্লাহর ৩য় সন্তান ও সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সাবেক উপদেষ্টা শেখ আফজালুর রহমান এর সেজো চাচা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *