ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত-৫, আটক-১১

admin ঢাকা
আপডেট: 7 March 2020, 21:53

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে পাঁচজন ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (০৭ মার্চ) সাতক্ষীরা সরকারি কলেজে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিপক্ষের দ্বিতীয় দফা হামলার ঘটনায় হাসপাতালে ভর্তি হওয়া দুইজন ছাত্র পালিয়ে গেছে। পুলিশ এ ঘটনায় ১১ জনকে আটক করেছে। এরমধ্যে আহত উজ্জ্বলের কাছ থেকে একটি ধারালো ছোরা উদ্ধার করেছে পুলিশ। বর্তমানে কমিটি বিহীন ছাত্রলীগের নেতাদের মধ্যে নতুন কমিটির সভাপতি সম্পাদক পদ নিয়ে আশিক গ্রæপ ও পারভেজ গ্রæপ প্রত্যক্ষ ও পরোক্ষ দ্ব›েদ্ব জড়িয়ে পড়ে। আধিপত্য বিস্তারের লক্ষে তাদের মধ্যকার বিরোধের জেরে এই সংঘর্ষ ঘটেছে বলে জানা গেছে। জেলা ছাত্রলীগের সভাপতি পদ প্রার্থী আশিক জানান, ‘তার সমর্থিত ইব্রাহীম, হাসানুজ্জামান নিশান ও সাকিবসহ কয়েকজন ছাত্র শনিবার দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে বসে গল্প করছিল। এ সময় পারভেজ গ্রæপ সমর্থিত ফরহাদের সাথে সিগারেট খাওয়া নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এ সময় ছুরিকাঘাত করে হামলার ঘটনা ঘটে’। পারভেজ গ্রæপ সমর্থকরা জানান, ‘আনোয়ার সুমন, দেলোয়ার, আশিক, আদনান এই হামলার জন্য দায়ী। এতে কলেজ ছাত্র উজ্জ্বলসহ কয়েকজন আহত হন’। উজ্জ্বল জানান, আশিক গ্রæপ সজীব ও ফরহাদকে মারপিট করছিল। উজ্জ্বল তাদের ঠেকাতে গেলে তিনিও আহত হন। উজ্জ্বল অভিযোগ করে বলেন, ‘তাদেরকে মারপিটের পর তারা হাসপাতালে গেলে সেখানে আরও এক দফা হামলার ঘটনা ঘটে। এ সময় কয়েকজন হাসপাতালের বেড ছেড়ে পালিয়ে যায়। তবে আশিক গ্রæপ জানিয়েছে তার সমর্থকরা পারভেজকে গালাগাল করেছে এমন মিথ্যা অভিযোগ তুলে এই হামলার ঘটনা ঘটে। সদর থানা পুলিশের এসআই নুর আলম জানান, ‘একটি মেয়েকে উত্ত্যক্ত করার ঘটনা নিয়ে সংঘর্ষের সূত্রপাত। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *