গভীর রাতে অশালীন আচরণ: কালিগঞ্জে ছাত্রলীগের সভাপতিসহ চার যুবক ও দু’ কিশোরী আটক
নিজস্ব প্রতিনিধি: প্রকাশ্য রাস্তায় দু’ কিশোরীকে নিয়ে গভীর রাতে অশোভনীয় আচরণ করার অভিযোগে কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতিসহ চার যুবককে ও দু’ কিশোরীকে আটক করেছে পুলিশ । শুক্রবার দিবাগত রাত ১ দিকে উপজেলার মুকুন্দ মসুধনপুর সরদারপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সামনে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন উপজেলার বন্দকাটি গ্রামের অস্ত্রসহ একাধিক মামলার আসামি সন্ত্রাসী নুরুল হকের ছেলে বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, একই গ্রামের দাউদ পাড়ের ছেলে শিমুল হোসেন, জহুরুল ইসলামের ছেলে আজাদ হোসেন, সবুর মোড়লের ছেলে সবুজ হোসেন, কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রাম রহিমপুর গ্রামের মেয়ে ও কৃষ্ণনগর ইউপি’র রামনগর গ্রামের মেয়ে । সূত্র জানান, মুকুন্দ মধুসুধনপুর সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিল শেষে এক ঘণ্টা পর রাত ১ টার দিকে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি হোসেন, শিমুল হোসেন, সবুজ হোসেন ও আজাদ হোসেন ওই দুই কিশোরীকে নিয়ে পার্শ্ববর্তী বাগানে আপত্তিকর আচরণ করছিল। খবর পেয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়ারত আলী ও সহকারি উপ-পরিদর্শক আরিফুল ইসলাম তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। এসব ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ হোসেন জানান, ব্যক্তির দায় সংগঠন নিবে না। আমি বিষয়টি শুনেছি। কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব।

Leave a Reply