ঢাকাSaturday , 7 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জের নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহŸায়ক কমিটি গঠন

admin ঢাকা
আপডেট: 7 March 2020, 22:12

মথুরেশপুর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জের ঐতিহ্যবাহী নাজিমগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহŸায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকালে বাজারের তরকারি চাঁদনীতে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে মথুরেশপুর ইউপি চেয়ারম্যান ব্যবসায়ী মিজানুর রহমান গাইনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট।
ব্যবসায়ী মোহাম্মদ শাহিনুর রহমান শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, রতনপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল হোসেন খোকন, ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জী, মথুরেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকলেছুর রহমান মুকুল, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোবিন্দ মন্ডল, ব্যবসায়ী আব্দুল হামিদ সরদার, কালিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ডা. মিলন কুমার ঘোষ, শ্রমিক ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভা শেষে ব্যবসায়ীদের সম্মতিতে চেয়ারম্যান মিজানুর রহমান গাইনকে আহŸায়ক মনোনিত করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্ন সদস্যরা হলেন, ব্যবসায়ী বীরমুক্তিযোদ্ধা হাবিবুর রহমান হবি, শেখ শাহিনুর রহমান, রবিন চন্দ্র লস্কার, মোহাম্মদ শিরুজ্জামান, মোহাম্মদ ওয়াহেদ, মোহাম্মদ আরিজুল ইসলাম, মোহাম্মদ শফিকুল ইসলাম গাউস, ভৈরব দত্ত, মোহাম্মদ মনি, আজমীর আলম, সাদ্দাম হোসেন ও মোহাম্মদ রফিকুজ্জামান রুমি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *