ঐতিহাসিক ৭ মার্চ ভাষণ স্মরণে র্যালি ও আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি : ৭ মার্চ জাতির জনক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষণ স্মরণে আশাশুনিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) সকালে নব-নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডো কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড। সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। অমূল্য বিশ্ব সম্পদ ও ঐতিহ্য হিসেবে জাতিসংঘ স্বীকৃত বঙ্গবন্ধুর ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ সেই ভাষণ স্মরণ করে বক্তব্য রাখেন সাবেক জেলা ডেপুটি কমাÐার আমীর আলী জোয়ার্দার, মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল ওহাব, চিত্তরঞ্জন বিশ্বাস, লিয়াকত আলী, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, এসএম আহসান হাবিব, মুক্তিযোদ্ধা সন্তান নুর ই আযম সিদ্দিকী প্রমুখ। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে সদর বাজার ঘুরে নব-নির্মিত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমাÐ কমপ্লেক্স ভবনে আলোচনা সভায় মিলিত হয়।

Leave a Reply