আশাশুনিতে বিভিন্ন মামলার ৪ আসামি গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে বিভিন্ন মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানার অফিসার ইনচার্জ মো. আবদুস সালামের নেতৃত্বে শুক্রবার (৬ মার্চ) রাতে এএসআই কবির হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় সিআর ১৬৮/১৬ নং মামলার আসামি বকচর গ্রামের নুরুজ্জামান সরদারের ছেলে টুটুল সরদারকে ও এসআই জাহাঙ্গীর হোসেন ০৪(৩)২০নং নিয়মিত মামলার আসামি সরাপপুর গ্রামের আসাদ সরদারের ছেলে শরিফুল ইসলাম, মৃত কেরামত আলী সরদারের ছেলে হাফিজুল সরদার ও মৃত জাহাঙ্গীর সরদার ওরফে খোকনের ছেলে রায়হান সরদারকে নিজ নিজ বাড়ি থেকে আটক করেন। আটককৃতদের শনিবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a Reply