কালিগঞ্জে নারী কৃষকদের স্বাধীন প্রতীকী বাজার উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে “খাদ্য লড়াইয়ে নারীর অবদান’’ স্লোগানকে সামনে রেখে কালিগঞ্জে নারী কৃষকদের স্বাধীন প্রতীকী বাজার’র উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের উদ্যোগে ও বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক – খানি বাংলাদেশ এবং ব্রেথ ফর দ্যা ওয়াল্ডের সহযোগিতায় কালিগঞ্জ মুক্তিযোদ্ধা ইকোপার্ক সংলগ্নে উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ বাজারের উদ্বোধন করেন। বিন্দুর সভাপতি জান্নাতুল মাওয়ার সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নরীম আলী মুন্সি, নিউ নাইচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সুফিয়ান সজল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সাজেদুল হক সাজু, সাংবাদিক মাসুদ পারভেজ ক্যাপ্টেন, আতিকুর রহমান প্রমুখ।

Leave a Reply