অধ্যাপক আব্দুল খালেক’র দাফন সম্পন্ন: জানাজায় মুসুল্লির ঢল
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কালিগঞ্জ উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কালিগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক, ভাড়াশিমলা ইউপি’র বারবার নির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা ভূমি কমিটির সভাপতি আব্দুল খালেকের দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৬ মার্চ) জুমআ’র পর উত্তর কালিগঞ্জ বাস টার্মিনাল সংলগ্ন শহীদ সামাদ স্মৃতি ময়দানে জানাজা নামাজ শেষে নিজ বসতভিটায় পিতা কাশেম আলীর কবরের পাশে তাকে দাফন করা হয়। বেলা ২ টায় হাজার হাজার মুসুল্লির অংশগ্রহণে নামাজে জানাজা পরিচালনা করেন মরহুমের ছোট ভাই আব্দুল গফফার। সাতক্ষীরা জেলা বাস মিনিবাস মালিক সমিতির কালিগঞ্জের সাবেক আঞ্চলিক কর্মকর্তা আজিজ আহমেদ পুটুর সঞ্চালনায় জানাজার পূর্বে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য শাহাদাৎ হোসেন, সাতক্ষীরা পৌরসভার মেয়র তাসকিন আহমেদ চিশতি, কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, জেলা বিএনপি’র আহŸায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী, কালিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, কালিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ জিএম রফিকুল ইসলাম, কালিগঞ্জ উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাড. শেখ আব্দুস সাত্তার, মরহুমের সহোদর ড. আব্দুল হান্নান, বিশেষজ্ঞ চিকিৎসক ডা. মোক্তার হোসেন, মরহুমের বন্ধু আব্দুল গফুর প্রমুখ। জানাজায় রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যক্ষ একেএম জাফরুল আলম, কাটুনিয়া রাজবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল ওহাব, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, জেলা বিএনপি’র যুগ্ম-আহŸায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক সহ-সভাপতি মহিউদ্দীন সিদ্দিক, অ্যাড. সরদার আমজাদ হোসেন, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ, জেলা যুবদলের সভাপতি আবু জাহিদ ডাবলু, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা কৃষক দলের আহŸায়ক স্বপন, জেলা ছাত্রদলের সভাপতি শেখ শরিফুজ্জামান সজীব, সাধারণ সম্পাদক মমতাজুল রহমান চন্দন, সুশীলন’র পরিচালক নুরুজ্জামান, উপজেলা ভূমি কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. জাফরুল্যাহ ইব্রাহিমসহ বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসার শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, আব্দুল খালেক গত ১ মার্চ বিকেলে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আগামী রবিবার নারায়ণপুর জামে মসজিদের মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply