দেবহাটায় মসজিদ উন্নয়নে জেলা পরিষদের নগদ অর্থ প্রদান
দেবহাটা প্রতিনিধি: দেবহাটায় জেলা পরিষদের অর্থায়নে মসজিদ উন্নয়নে ( ছয়টি মসজিদে) ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য আল ফেরদাউস আলফা। গত বুধবার সন্ধা ৭টায় জেলা পরিষদের অর্থায়নে ও জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামের পরামর্শে দেবহাটা উপজেলার ৬টি মসজিদে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান মুজিবর রহমান। এ সময় অনন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য আবুল কাশেম, ইউপি সদস্য মিজানুর রহমান, সাবেক ইউপি সদস্য আব্দুল হান্নান সহ মসজিদের ইমাম ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

Leave a Reply