কালিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে ২’শ পঞ্চাশ গ্রাম গাঁজাসহ বাবলু হোসেন ওরফে কালু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের জিন্নাত আলী সরদারের ছেলে। থানার সহকারী উপ-পরিদর্শক রুপক কুমার সাহা জানান, ‘বুধবার গভীর রাতে থানার উপ-পরিদর্শক অনুপ কুমার ও সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক ব্যবসায়ী কালুর বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় ২’শ পঞ্চাশ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (৫ মার্চ) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply