কলারোয়ায় পৌরসভার বয়স্ক বিধবা ও প্রতিবন্ধীদের উন্মুক্ত ভাতা বাছাই
কলারোয়া অফিস : কলারোয়ায় পৌরসভার বয়স্ক, বিধবা ও অসচ্ছল প্রতিবন্ধী ব্যক্তিদের উন্মুক্ত ভাতা বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ মার্চ) সকাল ১০টা থেকে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ভাতা প্রত্যাশী বহু নারী-পুরুষ অংশ নেন। তাদের জাতীয় পরিচয়পত্র, ছবি ও আনুষঙ্গিক কাগজপত্রসহ সরেজমিন প্রত্যক্ষ সম্পন্ন করে ভাতা-ভোগীর তালিকা প্রস্তুত প্রক্রিয়ার কাজ করা হয়। পরবর্তীতে পর্যায়ক্রমে ভাতা-ভোগীদের নামের তালিকা প্রকাশ করা হবে বলে জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ২০১৯-২০ অর্থবছরের বর্ধিত এ সকল ভাতা উন্মুক্ত ভাবে বাছাই কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিস। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন কলারোয়া পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান প্রমুখ। উপজেলা সমাজসেবা অফিসার শেখ ফারুক হোসেনের সঞ্চালনায় এ সময় পৌরসভার কাউন্সিলরগণ, ভাতা বাছাই কমিটির প্রতিনিধিগণ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Leave a Reply