ঢাকাThursday , 5 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জলমহাল নীতিমালা নিয়ে কর্মশালা

admin ঢাকা
আপডেট: 5 March 2020, 21:44

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে জলমহাল নীতিমালা ২০০৯ সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মশালার আয়োজন করে উত্তরণের অপ্রতিরোধ্য প্রকল্প। উত্তরণের ভ‚মি কমিটির সভাপতি রফিকুল ইসলাম মোল্যার সভাপতিত্বে জলমহাল ও ভ‚মি ব্যবস্থাপনা কমিটি, সাংবাদিক ও মৎস্যজীবিদের অংশগ্রহণে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা। প্রকল্পের জেলা সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দারের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, সমাজসেবা কর্মকর্তা কারিমুল হক, পিআইও সোহাগ খান, কানুনগো অরুণ কুমার দত্ত, মৎস্য কর্মকর্তা মোস্তাফিজুর রহমান (ভারপ্রাপ্ত), আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক প্রমুখ। সভায় কুল্যা ইউনিয়নের রামশালিকের খালে জলমহালের ইজারা পেয়েও দখলে যেতে না পারার অভিযোগ করা হয়। এছাড়া কচুয়া ও গাইয়াখালি খাল খনন, যেসব সমিতি সাবলীজ প্রদান করেছেন তাদের নতুন করে লিজ প্রদান না করাসহ ২০০৯ সালের জলমহাল নীতিমালা বাস্তবায়নের সুপারিশ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *