ঢাকাWednesday , 4 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর হাসপাতালে জরুরী বিভাগে রেজিস্টার খাতায় কাটাকাটি!

admin ঢাকা
আপডেট: 4 March 2020, 22:14

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে রেজিস্টার খাতায় কাটাকাটি/অভার রাইটিং করার প্রতিকার চেয়ে ইউএনও বরাবর আবেদন করা হয়েছে। আবেদনটি দাখিল করেন বংশীপুর গ্রামের মৃত এনছার আলী গাজীর ছেলে জাহিদ হোসেন। তিনি তার দায়েরকৃত অভিযোগে উল্লেখ করেছেন-শ্যামনগর হাসপাতালে জরুরী বিভাগে রেজিস্টার খাতায় ভর্তি হওয়া রোগীর ব্যাপারে মূল কপিতে কাটাকাটি/অভার রাইটিং করা হয়েছে। গত ১৩ ফেব্রæয়ারী একই গ্রামের মোহাম্মাদ আলী সহ তার স্ত্রী আলেয়া খাতুন, কন্যা হালিমা খাতুন শ্যামনগর হাসপাতালে ভর্তি হয়। তারা তার প্রতিপক্ষ হয়ে ষড়যন্ত্রমূলকভাবে জরুরী বিভাগে রেজিস্টার/ভর্তি খাতায় আলেয়া ও হালিমা খাতুন রোগী সেজে ভর্তি হয়। রোগীর ছাড়পত্র সহ ডাক্তার কর্তৃক প্রদত্ত সনদপত্রে তাদের ইচ্ছা মতো জখমির দাগ চিহ্ন উল্লেখ করেছে। যা আদৌ ঘটনা সত্য নয়। তারা স্বামী স্ত্রী সুস্থ বেসে হাসপাতাল থেকে বের হয়ে গল্প করতে করতে বাড়ি যায়। তাদের হাতে কোন পচন হয়নি বা হওয়ার লক্ষণ নেই। উদ্দেশ্য প্রণোদিত হয়ে ডাক্তারি সনদপত্র ক্ষত চিহ্ন উল্লেখ করে সনদপত্র নিয়েছে। জখমি সনদপত্রে রেজিস্টার খাতায় কাটাকাটি/অভার রাইটিং করার বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের কাছে তদন্ত সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ওই ব্যক্তি। এ ব্যাপারে ইউএইচও ডা. অজয় কুমার সাহা বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *