ঢাকাWednesday , 4 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কলারোয়া খাস জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

admin ঢাকা
আপডেট: 4 March 2020, 22:14

স্টাফ রিপোর্টার : কলারোয়া উপজেলার হেলাতলা এলাকায় সরকারি খাস জমি দখল করে পাকা বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে। ওই এলাকার মৃত কাছেদ সরদারের ছেলে শফিকুল ইসলামের বিরুদ্ধে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করতে প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। স্থানীয় বাসিন্দা শওকত আলী, জাহাঙ্গীর, লাল্টুসহ কয়েকজন জানায়, ‘প্রভাবশালী শফিকুল ইসলাম ক্ষমতার প্রভাব খাটিয়ে খাস জমিতে বাড়ি নির্মাণ করছে। এ রাস্তা দিয়ে প্রতিনিয়ত শত শত মানুষ এবং প্রয়োজনীয় যানবাহন চলাচল করে। সরকারি রাস্তায় অবৈধ ভাবে বসত বাড়ি নির্মাণ করাতে এলাকাবাসীসহ যানবাহন চলাচলে অসুবিধা হচ্ছে’। তারা আরও জানায়, ‘সরকারি জমিতে বাড়ি করতে বাধা দিলেও বাধার তোয়াক্কা না করে প্রভাবশালী শফিকুল ইসলাম গায়ের জোরে ও ক্ষমতার প্রভাব খাটিয়ে খাস জমিতে বাড়ি নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। এমনকি শফিকুলের ভয়ে স্থানীয়রা মুখ খুলতে সাহস পাচ্ছে না। এমতাবস্থায় গত ২৬ জানুয়ারি এলাকাবাসী বাধ্য হয়ে উপজেলা পরিষদে নির্মাণ কাজ বন্ধ ও উচ্ছেদ চেয়ে আবেদন করায় আপাতত কাজ বন্ধ করে দেয়। তবুও ক্ষমতাশীল শফিকুল ইসলাম তার কাজ চালিয়ে যাওয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এছাড়া এলাকাসীদের বিভিন্নভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আক্তার হোসেন বলেন, ‘যেহেতু ঘরটি রাস্তার জায়গায় নির্মাণ করছে সেক্ষেত্রে আপনারা এলজিইডিকে অবহিত করেন। তিনি আরও বলেন, ‘প্রয়োজনে এলজিইডি ও ভূমি অফিস যৌথভাবে এ বিষয়ে কার্যকারী পদক্ষেপ গ্রহণ করবেন’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *