আশাশুনিতে মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা
নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে যথাযথ মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুদেষ্ণা সরকার, ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মোসলেমা খাতুন মিলি, ওসি (তদন্ত) ইমারাত হোসেন, মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান, সমবায় অফিসার কারিমুল হক, পিআইও সোহাগ খান, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, যুবউন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান প্রমুখ। সভায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন পালনে একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply