শ্যামনগর সমাজসেবা কার্যালয়ের কাজে কচ্ছপ গতি
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগরে মুজিব বর্ষ পালন উপলক্ষে উপজেলার প্রতিটি দপ্তরে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেলেও কার্যত তা চোখে পড়ছেনা উপজেলা সমাজসেবা কার্যালয়ে। শ্যামনগর উপজেলা সমাজসেবা কার্যালয়ে বর্তমানে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা রফিকুল ইসলাম কর্মরত আছেন। তিনি যোগদান করার পর থেকে সমাজসেবা কার্যালয়ের কাজে স্থবিরতা বিরাজ করছে। উপজেলা সমাজসেবা কার্যালয় শ্যামনগরের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প থেকে তিনটি ইউনিয়নে সকল প্রকার ভাতাভোগী বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ইএফটি পদ্ধতিতে প্রদান করা হয়। বর্তমানে যা বন্ধ রয়েছে। জানা গেছে, শ্যামনগর উপজেলা ঈশ্বরীপুর বুড়িগোয়ালিনী ও শ্যামনগর সদর ইউনিয়নের ভাতা ভোগীরা ইএফটি সুবিধা ভোগ করে আসছে। বর্তমানে এসব ভাতাভোগীরা নানা হয়রানি ও কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন। কষ্টের কারণ ব্যাখ্যা করে কয়েকজন ভুক্তভোগী জানান, গত ডিসেম্বর মাসে অত্র কার্যালয়ের সমাজসেবা অফিসার শহিদুর রহমান বদলির পর থেকে অদ্যাবধি কোন ভাতাভোগী ভাতার অর্থ না পেয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। একই সাথে উপজেলার কোনো বীর মুক্তিযোদ্ধারা সঠিক সময়ে তাদের ভাতা পাচ্ছে না বলে অভিযোগ উঠছে। মুজিববর্ষে যেখানে সরকার শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চাচ্ছে সেখানে উপজেলা সমাজসেবা কার্যালয় যে একেবারেই মুখ থুবড়ে পড়ছে, যা সমাজসেবা অধিদপ্তরের কাছে সুবিধাভোগীদের কোনো মতেই কাম্য নয়। আলাপকালে একজন মুক্তিযোদ্ধা বলেন, অত্র উপজেলায় পি এফ টি এর মাধ্যমে ভাতা প্রদান করা হয়ে থাকে। জন হয়রানি লাঘবে অত্র উপজেলার দুস্থ অসহায় ও প্রতিবন্ধী ও বিধবা মানুষের কথা বিবেচনা করে পূর্বে দায়িত্বে থাকা শহিদুর রহমার বা অন্যকোন দক্ষ কর্মকর্তাকে উপজেলা সমাজসেবা কার্যালয়ে দায়িত্ব প্রদান করলে হয়রানি লাঘবসহ ভাতা ভোগীদের উপকার হবে।

Leave a Reply