ঢাকাTuesday , 3 March 2020
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগরে ভাব-বাংলাদেশ এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও বৃত্তি প্রদান

admin ঢাকা
আপডেট: 3 March 2020, 22:45

এস,এম, মোস্তফা কামাল, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে ভাব-বাংলাদেশ দীর্ঘদিন যাবৎ ১৫টি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহনে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভাব-বাংলাদেশ উদ্ভাবিত ‘ক্ষমতায়ন শিক্ষা মডেল’ ইতোমধ্যে স্কুলগুলোতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। তারই ফলশ্রæতিতে সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরন ও বিশেষ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩মার্চ) বেলা ১১টায় কাঁঠালবাড়ীয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আ.ন.ম আবুজর গিফারী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি সাতক্ষীরা-৪ আসনের এমপি এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মাদ (তেজারত), শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জি,এম আকবর কবীর, ভলান্টিয়ার্স আ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব-বাংলাদেশ) সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার এম,এ, আলিম খাঁন প্রমুখ। শ্যামনগর দূর্যোগ প্রবণ এলাকা হওয়ায় ১৫টি মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়ের ৩২৫ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরন, কলেজ পর্যায়ে ৪ জন, মাধ্যমিক পর্যায়ের ২২ জনকে ১ লক্ষ ১২ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। শিক্ষা উপকরন গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- ১টি স্কুল ব্যাগ, খাতা, কলম, বই, পেন্সিল ইত্যাদি প্যাকেজ হিসেবে প্রত্যেককে বিতরন করা হয়। পরবর্তীতে এস এম জগলুল হায়দার (এমপি) উদ্বোধন করেন মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন প্রকল্প মুজিব শতবর্ষ উপলক্ষে ভাব-বাংলাদেশের আয়োজনে ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্ট (বালক ও বালিকা) ভাব-বাংলাদেশ প্রকল্প ভুক্ত বিদ্যালয় সমূহ অংশগ্রহনের খেলা। কাঁঠালবাড়ীয়া এ.জি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহারুল ইসলাম অনুষ্ঠানটি পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *